Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে তন্নি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তন্নি সদর উপজেলার দাইন্যা উত্তর রাম পাল এলাকার আল আমিনের স্ত্রী।

বুধবার (৪ মার্চ) দুপুরে শ্বশুরবাড়ি থেকে তন্নির মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে তন্নির স্বামী আল আমিন, শাশুড়ি রোকেয়া ও ভাই রফিকুল ইসলাম পলাতক রয়েছে।

এ বিষয়ে তন্নির বাবা আমীর হামজা বলেন, ২০১৭ সালে আল আমিনের সাথে তন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাকে মারধর করা হত।

গতকাল মঙ্গলবার রাতেই তার শ্বশুরবাড়ির লোকজন তাকে গলাটিপে হ’ত্যা করে ফাঁ’সিতে ঝুলিয়ে রেখে আ’ত্মহ’ত্যার নাটক সাজিয়েছে।

উপজেলার দাইন্যা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য নাজমা বেগম বলেন, জানতে পেরে রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি রহস্যজনক।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version