Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে গৃহবধূ হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূ সোনিয়া আক্তার মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলন এই দাবি জানানো হয়। সোনিয়া ঘাটাইল উপজেলার মহিদহ গ্রামের মনিরুজ্জামানের মেয়ে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাই উজ্জল হোসেন খান।

লিখিত বক্তব্য তিনি অভিযোগ করে বলেন, ৭ বছর আগে তার বোন সনিয়াকে দেলদুয়ার উপজেলার নরুন্দা গ্রামের মজিরর রহমানের ছেলে মিঠুন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে তার স্বামী ও পরিবারের লোকজন সনিয়াকে অত্যাচার নির্যাতন করতো। আরোহী নামের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সনিয়ার স্বামী দেশে ফিরে অন্য কোন ভালো দেশে যাওয়ার জন্য ৭ লাখ টাকা দাবি করে। পরে গত সোমবার ৭ জানুয়ারি সকালে যৌতুকের দাবিতে তার বোনের স্বামী মিঠুনের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। পরে তারা সনিয়ার স্বামীর বাড়িতে তার লাশ দেখতে পায়। লাশ দেখে তাদের সন্দেহ হয়। পরে এ বিষয়ে থানায় মামলা করতে গেলে দেলদুয়ার থানা পুলিশ কোন মামলা গ্রহণ করেননি। এ ব্যাপারে দেলদুয়ার থানায় ইউডি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এ ব্যাপারে নিহতের পিতা মনিরুজ্জামান বাদি হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version