নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা গ্রীল ওয়ার্কশপ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনউপলক্ষে হাবিব-বিদ্যুৎ পরিষদ এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোভাযাত্রা বের হয়েশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিবেকানন্দ হাইস্কুল এন্ডকলেজ এর সামনে গিয়ে শেষ হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা গ্রীল ওয়ার্কশপ শিল্প মালিক সমিতিরসভাপতি পদ প্রার্থী মো.হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদ প্রার্থীমো. মনিরুজ্জামান বিদ্যুৎ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি পদপ্রার্থী মো.আজম আলী, মো. হালিমুজ্জামান (হালিম), সহ-সাধারণ সম্পাদকমো.আরিফুর রহমান রিপন, মো.হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান প্রমুখ।এসময় সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী মো.শিবলু মিয়া, সহ-সাংগঠনিক মো.টিটুখান, কোষাধ্যক্ষ মো.আতোয়ার রহমান, দপ্তর সম্পাদক মো.জাকির হোসেন সহ সকলপ্রার্থীগণ ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

