Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক:টাঙ্গাইলের কালিহাতীতে গরুর ঘাস কাটার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে।

সোমবার রাতে প্রতিপক্ষের সঙ্গে এ সংঘর্ষ ঘটে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রুস্তম নামের এক জনের মৃত্যু হয়।

আহতরা হলেন – ধুনাইল গ্রামের শাজাহান, দেলোয়ার,ঝাটিবাড়ী গ্রামের আব্দুল করিম, কাজিম, শরিফুল, ফজলুল হক।

ঘটনাটি ঘটেছে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ঝাটিবাড়ী ও ধুনাইল এলাকায়।

স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটা কেন্দ্র করে তিন দিন আগে ঝাটিবাড়ী গ্রামের রুস্তম ও ধুনাইল গ্রামের প্রতিপক্ষ শাজাহানের সঙ্গে ঝগড়ায় বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধে সোমবার রাত ৮টায় প্রতিপক্ষ ধুনাইল গ্রামের শাজাহান নেতৃত্বে ঝাটিবাড়ী গ্রামের রুস্তমের বাড়িতে হামলা চালায়। রুস্তম সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে ভর্তি করে রুস্তম ও শাজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়েছে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এঘটনায় সোমবার রাতেই থানায় মামলা হয়েছে । নিহতের লাশ ময়নাতদন্ত করা পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version