Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চলন্ত বাসে গরু ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়ে লুটপাট, ৩ যুবক আটক

ছবি: নিউজ টাঙ্গাইল।

আটককৃতরা হলেন, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মান্নানের ছেলে রুহুল আমিন (৩০), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মিঞ্জু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩২) ও জামালপুর সদর উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে সোহান আহম্মেদ (৩০)।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুশফিক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী এস.এস ট্রাভেলস্ যাত্রীবাহী বাসে চন্দ্রা থেকে কয়েকজন গরুর ব্যবসায়ী উঠেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। সে বাসটি মির্জাপুর রেলক্রসিং পার হলে বাসে থাকা ডাকাত দলের ওই সদস্যরা গরুর ব্যবসায়ীদের মারধর করে তাদের কাছে থাকা টাকা লুট করে বাস থেকে নামিয়ে দেন।

এ ঘটনায় ৯৯৯-এ তারা কল করলে কন্ট্রোল রুম থেকে বাসে ডাকাতির বিষয়ে আমাদের মেসেজ করলে বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ লিংক রোড ক্রস করার সময় ওই বাসটি জব্দ করা হয়।

এ সময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দৌঁড়ে তাদের ১ জনকে ধরা হয়। অপর একজন পালিয়ে যায়। এছাড়া ডাকাতির সাথে জড়িত থাকায় বাসের চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। তাদেরকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ডাকাতদের ব্যবহৃত বাস জব্দ ও তাদের কাছে থাকা লুটকৃত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত বাস চালক ও হেলপারসহ তিন ডাকাতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version