Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক : ‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’- এ শ্লোগানে টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে টাঙ্গাইল ক্লাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

এর আগে কর অঞ্চল গাজীপুরের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর অঞ্চল গাজীপুরের কর কমিশনার সুলতানা আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গাজীপুর কর অঞ্চলের সহকারী কর কমিশনার আশরাফুল আলম প্রধান। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১৪টি স্টল অংশ নিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version