Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে চিকিৎসকসহ নতুন করে করোনা আক্রান্ত ১o

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে নতুন করে আরও ১o জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৭৬ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ৩ জন, মির্জাপুর ৪ জন,মধুপুর ২ জন এবং বাসাইল উপজেলায় ১ জন রয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছে।

বুধবার (১০ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৪ জুন ১২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ বুধবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন নতুন ৯ জন আক্রান্ত হয়।

এছাড়া জেলার বাইরে নমুনা দেয়া ১ জন প্রজেটিভ ব্যক্তিকে টাঙ্গাইলে অন্তর্ভুক্ত করা হয়। এখন মোট ৬ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয় ৭৬।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। তিনি মেডিকেল অফিসার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version