Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ছাত্রলীগ কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলে ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন ও তার বাবা পোষ্ট মাষ্টার দেলোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চদু) পুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম আমিন, সাব্বিরের মা সাফিয়া বেগম, ফুপাতো ভাই হারুনার রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ মার্চ সন্ত্রাসীরা সদর উপজেলার ঢেলি করটিয়া এলাকায় সন্ত্রাসীরা সাব্বিরের উপর হামলা করে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরতর আহত করে। সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ২০ মার্চ বাসুলিয়া এলাকায় সন্ত্রাসীরা পোস্ট মাস্টার দেলোয়ারের উপর হামলা করে। পরে ২১ মার্চ সাফিয়া বেগম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করা হয়েছে। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version