Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জাতীয় পার্টিতে ৪০ জনের যোগদান

ছবি: নিউজ টাঙ্গাইল।

জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার আহ্বায়ক আবুল কাশেম।

এসময় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন ও জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফকির শাহ আলম, এডভোকেট শামসুল আলম লাল, আবুল হোসেন, আবু তায়েব ও আ. কাদের তুলা, জাতীয় পার্টির নেতা মীর ওয়ারেজ আলী লিউ, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আ. রাজ্জাক প্রমুখ।

এ সময় জেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টিকে আগামীতে আরও এগিয়ে নেয়ার জন্য সকল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক পরামর্শ ও আহবান জানান বক্তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version