Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : ভোটার হবো ভোট দিব, সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ শুক্রবার জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে জেলা সমন্বয় কমিটির আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান, আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদসহ সরকারী-বেসরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version