Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

 

টাঙ্গাইল জেলা জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের উদ্যোগে বৈশাখী ভাতা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ও বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আজাহার আলী মিয়ার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাকশিসের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রেনুবর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, শিক্ষক নেতা এসএম আব্দুল আওয়াল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার দুই শতাধিক শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা বলেন, অবিলম্বে আমাদের বৈশাখী ভাতা বাস্তবায়ন করতে হবে। অনুপাত প্রথা বাতিল, বাড়ি ভাড়া, ৫% প্রবৃদ্ধি, সহযোগী অধ্যাপক, অধ্যাপকসহ যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নের এবং সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে শিক্ষা জাতীয় করণের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version