শনিবার, জুন ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালিত করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এতে টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহামন জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, টাঙ্গাইল পৌর নির্বাচন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু প্রমুখ।

এসময় বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকরি রহমান খান শফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular