Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপারে শিক্ষার্থীরা

শেখ নাসির উদ্দিন : টাঙ্গাইলের মির্জাপুরে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাইপাস এলাকা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি মহাসড়ক পারাপার হচ্ছে দুইটি প্রাথমিক, একটি মাধ্যমিক, একটি কলেজ সহ দুটি মাদ্রাসার শিক্ষার্থীরা।

ফলে বড় ধরণের সড়ক দূর্ঘটনার আশঙ্কায় থাকেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ফুটওভার বা আন্ডারপাসের দাবিতে মহাসড়ক আটকিয়ে মানববন্ধন ও নিরাপদ সড়কের জন্য মিছিল করেও কোন লাভ হয়’নি বলে জানান স্থানীয়রা।এছাড়া এই স্থানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারান বলেও জানান তারা।

সাটিয়াচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিম সাইফ বলে,’ এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ী খুব স্পীডে যায়। আমাদের স্কুলে যেতে ভয় লাগে৷ সাটিচয়াচড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিম আক্তার বলে,’ আমরা জীবনের ঝুঁকি নিয়ে পার হই। মাঝে মাঝেই এখানে দূর্ঘটনা ঘটে মানুষ মারা যায়।

একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা ইসলাম বলে,’ মহাসড়কের জন্য আমার বাবা,মা আমাকে নিয়ে অনেক চিন্তায় থাকেন। আমি ঠিকমত মহাসড়ক পার হতে পেরেছি কিনা। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন,’ ব্যস্ততম এই মহা সড়কে প্রায়ই দূর্ঘটনা ঘটে। আমার স্কুলের অনেক মেয়েরা এই মহাসড়ক পার হয়ে স্কুলে আসে ফলে একটা টেনশন কাজ করে ওদের নিয়ে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসা উচিত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে স্থানীয়রা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version