Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা …স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্তের রিপোর্টের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অতিতে স্বাস্থ্যখাতে যতনৈরাজ্য ছিলো এখন আর সেটা নাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যত অনিয়ম দুর্নীতির আছে স্বাস্থ্যখাত থেকে সেগুলো মুক্ত করতে হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলে নির্মানাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাস আবিস্কার হলেও আমাদের দেশে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। নতুন এই ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যবিভাগ সতর্ক রয়েছে। বিদেশ থেকে কেউ দেশে আসলেই তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, এপর্যন্ত ৪৫লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিনের কারনে কেউ মারা যায়নি। যে কয়জন মারা গেছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সেই কারনেই মারা গিয়েছে। ভ্যাকসিন কার্যক্রম খুবই সফলতার সাথে যাচ্ছে।

দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হবার পর আরো তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে এবং কেভিক্স থেকে আরা ৪ কোটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। বর্তমানে যে গতিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে বাকী দিনগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। এবং এই কার্যক্রম শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সারা দুনিয়ায় একটি নজির হবে । ইতিমধ্যেই সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, সাস্থ্য বিভাগের ডিজি খন্ধকার সাদেকুর রহমান, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গনি, টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নুরুল আমিনসহ মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version