Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জেলায় শ্রেষ্ঠ কালিহাতী থানার ওসি আজিজ

নিউজ ডেস্ক: চতুর্থ বারের মতো টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। গত মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নাম ঘোষণা করে মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীনসহ সিনিয়র অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

এ অর্জনে জেলা পুলিশ সুপার ও অন্যান্য সিনিয়র অফিসারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রম ও কালিহাতী বাসীর সহযোগিতার ফল। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর।

আজকের অর্জন আমার কালিহাতী থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version