Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে জেলার সেরা ওসি নির্বাচিত হলেন ওসি মুস্তাফিজুর রহমান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান।

রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ বিষয়ক আলোচনা সভায় জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, এর সভাপতিত্বে গোপালপুর থানার ওসি মুস্তাফিজুর রহমানকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন।

এসময় মফিজুল ইসলামকে সেরা এএসআই ঘোষণা করেন। তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার অপরাধ আহাদুজ্জামান, পুলিশ সুপার ডি এস বি শফিকুল ইসলাম, গোপালপুর সার্কের অফিসার মো. আমীর খসরু, আরো উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার ওসি বৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version