Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়া ভাতকুড়া এলাকায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪জন।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার তারুটিয়া ভাতকুড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলো, বাসাইল উপজেলার বাথুলী সাদী গ্রামের হিমেল খান (১৮), ইমন (১৮) জয়া (৮) এবং আশুলিয়া এলাকার রাসেল (৩৫)।নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার বটতলা এলাকা হতে একটি সিএনজি চালিত অরোরিক্সা টাঙ্গাইল যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিক্সাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়া ভাতকুড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত ৫ অটোরিক্সার যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিংসক একজনকে মৃত ঘোষনা করেঅভর্তি করে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version