Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিউ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার হতেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, বিকেলে হতেয়া এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা রেললাইন পার হচ্ছিল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় চালকসহ আরো দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version