Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে সদর উপজেলার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার দেমুলেশ তালুকদার ভোলার স্ত্রী রেখা তালুকদার (৪০) এবং সিএনজি চালক। সিএনজি চালকের নাম পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, কালিপূজা উপলক্ষে শনিবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে সিএনজি ভাড়া করে হতাহতরা রসুলপুরের বাড়ির দিকে যাচ্ছিলো। পরে সিএনজিটি বাড়ির কাছেই রসুলপুর রেলক্রসিং পার হওয়ায় সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি রংপুর এক্সপ্রেসের ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির ড্রাইভার এবং এক মহিলা নিহত হয়। আহত হয় শিশুসহ দুইজন।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের অবস্থা গুরুত্বর।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version