নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৬) নামে এক কিশোরের নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ইমদাদুল হক জানান, উপজেলার সল্লা এলাকায় ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোর নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
