Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রেনে কাটে পড়ে নারীসহ নিহত ২

ফাইল ছবি।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সাকলাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আল মামুন একটি ট্রাকের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়িতে ট্রাক থেকে নেমে তিনি রেল লাইনের পাশে প্রসাব করছিলেন। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

অপরদিকে, একই দিনে সকাল ৮টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাষ্টার মারফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৮টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক মহিলা মারা যান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version