Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সোহেল মিয়া (৩৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের রশিদের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সোহেল টাঙ্গাইল সদরের ব্যাপারীপাড়ার আফাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দাসপাড়া গ্রামের আব্দুর রশিদের সিঙ্গাপুরপ্রবাসী ছেলের বউয়ের সঙ্গে বাড়ির লোকজনের বনিবনা হচ্ছিল না। বেশ কিছুদিন আগে সোহেল ডিবি পুলিশ পরিচয় দিয়ে আব্দুর রশিদের বাড়িতে যান। ছেলের বউকে ডিভোর্স করিয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা নেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় আবারও আব্দুর রশিদের বাড়িতে যান সোহেল। কথাবার্তার একপর্যায় ফের ৭০ হাজার টাকা দাবি করেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version