Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ড্রেজারের খাদে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্ট খাদে পড়ে সানজিদা আক্তার সাদিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ মে) বিকালে উপজেলার তাড়াই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সানজিদা বীর তাড়াই গ্রামের শাহীন মিয়ার কন্যা এবং একই গ্রামের ‘আবীরুন্নেছা রুস্তম আলী নূরানী হাফিজিয়া মাদরাসা’র দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকার একাধিক সূত্র জানায়, দুপুরের দিকে সাদিয়া নদীতে গোসল করতে গিয়ে বাড়ির পাশের বাংলা ড্রেজারের গর্তে পড়ে আর উঠতে পারেনি। পরে বিকালে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version