Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তরুণী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। একই সাথে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল শহরের রুপবানী সিনেমা হল এলাকা থেকে অপহরণকারীতে গ্রেফতার এবং ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন (২৬) টাঙ্গাইল শহরের দক্ষিণ থানা পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া অপহৃত ছাত্রী এলমা মুন্নি (১৯) বাসাইল উপজেলার সিরাজুল হকের মেয়ে। এলমা মুন্নি অনার্স (বিবিএ) প্রথম বর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ আগে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে গতকাল বুধবার টাঙ্গাইল সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার পর র‌্যাব বুধবার রাতে টাঙ্গাইল শহরের রুপবানী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে মামলার আগামী অপহরণকারীকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী আলমগীর হোসেনকে টাঙ্গাইল মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version