Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল হবিবুর প্লাজা সুরমা হাউজ হল রুমে তারেক রহমানের ৫৫তম জন্মদিন পালন করে জেলা বিএনপির নেতা কর্মিরা।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিুছুর রহমান আনিছ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফিক, প্রচার সম্পাদক একিউ মনিরুল হক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতিদল, মহিলাদল ও কৃষকদলের নেতৃবৃন্দ ।

এরপর আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হক।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version