Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি মোটরসাইকেলসহ ৪ চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১১ নভেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে চোরাই তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version