Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে পাইকারী বাজারে অভিযান চালিয়ে তিন অসাধু পেঁয়াজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বড় পাইকারী ‘পার্ক বাজার’ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যাবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালানো হয়।

এসময় পেঁয়াজের মূল্য তালিকা না টাঙানো এবং ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পাড়ার অপরাধে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের এমন অভিযান ও নিয়মিক বাজার মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও বাজার পরিস্থিতি অস্থিতিশীল না করতে সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version