Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবীকে অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও তৌহিদী জনতার উপর পুলিশের গুলিতে চারজনকে শহীদ করার প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, মাওলানা ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, আসাদুজ্জামান কাশেমী, আনোয়ারুল হক, ফজলুল করিম, শামসুদ্দিন শাহনুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তি ধর্ম। মহানবী (সা.) কে নিয়ে কটুক্তি যে না’স্তিক করেছে তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। অপরদিকে পুলিশের গুলিতে যে চারজন নিহত হয়েছে। তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই সহশ্রাধিক তৌহিদী জনতা অংশ নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version