Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে থানায় মামলা না নেয়ায় আদালতের নির্দেশে ৪মাস পর মরদেহ উত্তোলন

News Tangail

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ঘাটাইল থানা পুলিশ হত্যা মামলা না নেয়ায় আদালতে মামলা করে নিহতের পরিবার । পরে আদালতের নির্দেশে দাফনের ৪ মাস ১১দিন পর মৃত ব্যক্তির মরদেহ উত্তোলণ করা হয়েছে। বৃৃৃৃৃহস্পতি সকালে উপজেলার দশআনি বকশিয়া গ্রামের ওসমান গনির মরদেহটি উত্তোলণ করে কর্তৃপক্ষ। পরে মরদেহটি ফরেনসিক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই ও মামলা বাদী ছালামত খান অভিযোগ করে বলেন, গত ৪ মাস আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার বড় ভাই ওসমান গনিকে হ’ত্যা করে প্রতিবেশী নাজিম উদ্দীনসহ অন্যরা। এ বিষয়ে ঘাটাইল থানায় তিনদিন হ’ত্যা মামলার অভিযোগ দায়ের করতে যাই। কিন্ত আমাদের কোন অভিযোগ আমলে নেয়নি ঘাটাইল থানার ওসি মাকসুদ আলম। পরে আমরা নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশায় আদালতে ছয়জনকে আসামী করে অভিযোগ দায়ের করি। আদালত তা আমলে নিয়ে আজ মরদেহ উত্তোলণ করে ফরেনসিক রিপোর্টের নির্দেশ দিয়েছেন। আশাকরি এখন ন্যায় বিচার পাব।

এবিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মাকসুদ আলমের সাথে সরকারি মোবাইল ফোনে যোগাযোগা করা হলে তিনি তা রিসিভি করেননি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু (গোপালপুর সার্কেল ) বলেন, মামলা না নেয়ার বিষয়টি সত্য নয়। ঘটনার পর আমি নিজে নিহতের বাড়িতে গিয়েছি। তখন কেউ এ ধরণের অভিযোগ করেননি। এছাড়া যদি কোন পুলিশ সদস্য কারো সাথে খারাপ আচরণ করে থাকে তাহলে যথাযথ ভাবে অভিযোগ জানালে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে রিপোর্টে হ’ত্যা প্রমাণিত হলে সেই মোতাবেক যথাযথ কার্যক্রম পরিচালিত হবে।

এব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ প্রাপ্ত হয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উত্তোলণ শেষে ফরেনসিক প্রতিবেদনের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version