নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে পুড়ে গুরুতর আহত হাছিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গারট্র গ্রামে আগুনে পুড়ে গুরুতর আহত হন হাছিনা আক্তার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাছিনা আক্তার সোমবার সন্ধ্যায় রান্না ঘরে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় তাঁর শরীরে হঠাৎ অসাবধানতাবশত আগুন ধরে যায়। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
