নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮৫ জন দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে গো-খাদ্য বিতরণ করা হয়। বিনামূল্যে গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নিতাই চন্দ্র দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এম আউয়াল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব খান শামীম সহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি বক্তেব্যে ফজলুর রহমান খান ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে বাংলাদেশের উন্নিতি হয়। ১৮৫ জন কৃষকের মাঝে গরুকে ভালো খাবার দেয়ার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। এটি আরো আগে করা যেত,বিভিন্ন বাধার কারনে সম্ভব হয়নি। আপনারাতো জানেন, জননেত্রী শেখ হাসিনা যেটি একবার শুরু করে , সেটি পরের বার আরো বাড়িয়ে দেয়। ইনশাআল্লাহ্ পরের বার এটি আরো বাড়িয়ে দেয়া হবে।।
তিনি আরোও বলেন, এই দেশ আজ মহাআকাশ জয়ের পথে, এর আগে সুমদ্র বিজয় করেছে। প্রধানমন্ত্রী সরকার যদি আবার ক্ষমতায় আসে,এই দেশ আরো উন্নতি হবে। আপনারা যদি সরকার পরিবর্তন করেন, তাহলে এদেশে আর উন্নয়ন হবেনা। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
টাঙ্গাইলে দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

