Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে দুইদিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ।” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো বুধবার থেকে দুইদিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ শুরু হয়েছে। সকালে জেলা শিশু একাডেমী মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জিনাত জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফ হোসেন খান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ মেলায় বিভিন্ন দপ্তরের ২০টি স্টলে দর্শনার্থীদের স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা সম্পর্কে সেবা, মাতৃকালীন মায়েদের স্বাস্থ্য সচেতনতা, নবজাতকের পরিচর্যাসহ নানা বিষয়ে ধারণা দেয়া হচ্ছে ।
এছাড়াও পরিবার পরিকল্পনা বিষয়ে উপস্থিত বক্তৃতা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় প্রচুর দর্শনার্থীর ভীড় লক্ষ করা যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version