Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত; আহত ৩

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় আরো তিনজন। নিহত ট্রাক চালক ঢাকার ধামরাইয়ের ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, শনিবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরবাবলা নামক স্থানে উত্তরাঞ্চলগামী পোল্ট্রি ফিড বোঝাই ট্রাক ও ঢাকাগামী কয়লা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে চালক রুবেল মারা যায়। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version