Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে দ্বিতীয় দিনেও চলছে পরিবহন ধর্মঘট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে। গতকাল সোমবার সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ভূঞাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলরত বাস-ট্রাক বন্ধ করে দেয় শ্রমিকরা।

এদিকে, বাস না চলায় যাত্রী সাধারণ সিএনজিচালিত অটোরিকশা করে জেলা সদরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন।

ভূঞাপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষারত মনজিলা নামের এক যাত্রী বলেন, সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এসে দেখে গাড়ি বন্ধ। পরিবার নিয়ে ঢাকা যাবো কিন্তু কোন গাড়ি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাচ্ছে না।

পরিবহন চালকরা জানান, নতুন সড়ক আইনের কয়েকটি বিষয় সংস্কার না করলে তারা পরিবহন সেক্টরে কাজ করবেন না। বিশাল অংকের জরিমানা, শাস্তি আর অপমানজনক ঘাতক শব্দ মাথায় নিয়ে গাড়ি চালাবেন না। আপত্তিকর বিষয়গুলো সংস্কারেরর দাবি জানান তারা। সংস্কার না করলে ধর্মঘট চলবেই বলেও জানান শ্রমিক নেতারা।

উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলম জানান, শ্রমিকরা তাদের নিরাপত্তা ও জেল-জরিমানার ভয়ে গাড়ি চালানো থেকে বিরত রয়েছেন। সংগঠন থেকে এধরনের কোন কর্মসূচী নেয়া হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version