Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বর্বরতা বন্ধে প্রতিবাদ মানববন্ধন

নিউজ টাঙ্গাইল: ‘নিরবতা ভাঙ্গ, ধর্ষণ সহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও বর্বরতা বন্ধ কর’ এই শ্লোগানে টাঙ্গাইলে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে নারী সংগঠন সমুহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন ও টাঙ্গাইল দুর্বারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি মনোয়ারা বেগম, মানব প্রগতির নির্বাহী পরিচালক মাহমুদা বেগম শেলী, সেবকের নির্বাহী পরিচালক নাজমুল সালেহীন, আরপিডিওর নির্বাহী পরিচালক রওশন আরা লিলি, উষার সমন্বয়কারী আফরোজা খান, এ এম কে এস এর নির্বাহী পরিচালক নাজমা বেগম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version