ফরমান শেখ: “বন্ধ হোক নারী নির্যাতন নিশ্চিত হোক দেশের উন্নয়ন” এই স্লোগান নিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার থানাপাড়ায় সদর থানার ১৭ নং বিট পুলিশং এর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন- জেলা অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ধর্ষণ প্রতিরোধ ও আইনি সহায়তার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলায় ১১৮টি স্থানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
