Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

News Tangail

টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফুজ্জামান হৃদয় মন্ডল (২৫) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকা থেকে তাকে আটক করে। সে ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামানের ছেলে। ভূঞাপুর থানার মামলার বিবরণে জানা যায়, প্রথমে ওই মেয়েকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়মিত ধর্ষণ করে আসছিল । সে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে তা প্রকাশ করতে সাহস পায়নি। শুক্রবার রাতে ধর্ষিতা ভূঞাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে হৃদয় মন্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version