Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে ধর্ষণ মামলার প্রধান আসামী সোহেল রানাকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার সকালে সদর থানাধীন সন্তোষ মাদারখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মাদার খোলা এলাকার সামাদ মিয়ার ছেলে।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদার খোলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই এলাকার ৮ম শ্রেণীর ছাত্রী মোছা. তাসলিমা আক্তার জুমুকে ধর্ষণ করে অভিযুক্ত সোহেল রানা ও তার বন্ধুরা। পরে এই ঘটনা মোবাইলে ভিডিও ধারন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হুমকি দেয়। ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ ধারায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল মডেল থানায় সোর্পদ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version