Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ধর্ষণের প্রায় নয় বছর পর সেই ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। ধর্ষিতার ঘরে জন্ম নেয়া কন্যা শিশুর ভরণ-পোষনের জন্য দণ্ডপ্রাপ্ত আসামিকে দায়িত্ব দেন আদালত।

জেলা প্রশাসককে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল জলিল। দন্ডিত আসামি বর্তমানে পলাতক রয়েছে।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি এডভোকেট নাসিমুল আক্তার জানান, বিগত ২০১০ সালের ১ জানুয়ারি ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের গজারী বনে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আব্দুল জলিল। পরবর্তীতে ধর্ষক আব্দুল জলিল ওই নারীকে আর বিয়ে করেনি। ধষর্ণের ফলে ওই নারী গর্ভবতী হলে সে একই বছরের মে মাসে নিজেই বাদী হয়ে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষক আব্দুল জলিলকে আসামি করে মামলা দায়ের করে। পরবর্তীতে ওই নারী কন্যা সন্তানের জন্ম দেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version