Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে “ধ্রুবতারা”র ১০ম বছর পূর্তি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরোনো সাংস্কৃতিক সংগঠন “ধ্রুবতারা”ক্লাবের ১০ম বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী ও আনন্দর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে প্রত্যয়-৭১ এর সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে মুক্তমঞ্চে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে সেখানে কেক কাটার আয়োজন করা হয়।

ধ্রুবতারার সভাপতি সজীব দে সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম রিপন, এসময় ধ্রুবতারা ক্লাবের আহ্বায়ক আ.ন.ম ইমতিয়াজসহ প্রাক্তন,বর্তমান ও নবীন সদস্যরা উপস্থিত ছিলেন।

“ধ্রুবতারা”ক্লাবের ১০ম বছর পূর্তি উপলক্ষে সারাদিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শেষ হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version