নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গত ১০ মে ২৫৭ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এদের মধ্যে ৩ জন দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের দেউলী এলাকার বাসিন্দা এবং অপর একজন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামের বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ জন।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
