Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নবীজিকে নিয়ে ফেইসবুকে কটূক্তিকর মন্তব্যের অভিযোগে মুসলিম যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে কমেন্ট করার অভিযোগে লিমন (২২) নামের এক মুসলিম যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মার্চ)রাতে উপজেলার কোকডহরা ইউনিয়নের উৎরাইল নিজ বাড়ি থেকে তাকে আটক করে কালিহাতী থানা পুলিশ।

আটককৃত লিমন ওই ইউনিয়নের উৎরাইল গ্রামের আব্দুল আজিজের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৯ মার্চ) ইসলাম সম্পর্কীত একটি স্টেটাসে Li Mon নামক ফেসবুক আইডি হতে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকর কমেন্ট করায় স্থানীয়রা তার ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় তাকে ধরে মারধোর করে।

পরে তার বাবা মোঃ আব্দুল আজিজ শুক্রবার (১০ মার্চ) জুম্মার নামাজের পর সামাজিকভাবে এর বিচার করা হবে বলে তাকে উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। পরে এঘটনার খবর পেয়ে

কালিহাতী থানার ওসি গিয়ে অভিযুক্ত ওই যুবককে রাতেই আটক করে থানায় নিয়ে আসে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমি নিজেই গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version