Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা। বিকেলে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ইসলামী শাসন আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার ছানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিন্টুসহ আরো অনেকেই।

এসময় বক্তারা বলেন,ভারতের মুসলমানদের হত্যা ও মসজিদে হামলার বিরুদ্ধে বিদ্বেষী মোদীকে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলার মাটিতে কখনোই প্রবেশ করতে দেয়া হবেনা।

এ দেশে তার আগমন ঘটলে প্রয়োজনে টাঙ্গাইল থেকে তাকে প্রতিহত করা হবে বলে হুমকি দেয়া হয়। পরে মুসলিম উম্মার শান্ত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version