Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নানা আয়োজনে মে দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালন করা হয়েছে। ১মে মঙ্গলবার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মে দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। জেলা শ্রমিক ফেযারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আলী ইমাম তপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম, বীর বিক্রম আব্দুর সবুর খান প্রমুখ। এর আগে মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুর গহুর, পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা আমিনুর রহমান আমিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version