Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নামাজ পড়ে বেরিয়েই মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে নামাজ পড়ে বেরিয়েই মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলচালক র্যাব সদস্য রোকনুজ্জামান গুরুতর আহত হয়েছেন। নিহত ইদ্রিস আলী কালিহাতী গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে ও কালিহাতী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিক হোসেনের বড়ভাই।

শুক্রবার মাগরিবের নামাজের পর রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী থানার পাশে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিহাতী থানা মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বৃদ্ধ ইদ্রিস আলী টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় র্যা ব সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় র্যারব সদস্য ও বৃদ্ধ রাস্তায় পড়ে যান।

পরে তাদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলচালক র্যারব সদস্য রোকনুজ্জামানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। পরে ঘাটাইল তাকে সিএমএম হাসপাতালে রেফার্ড করা হয়েছে

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version