নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে শ্যামলী বর্মন (৩০) নামে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকার ভাই ভাই রাইস মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শ্যামলী নীলফামারী জেলার মৃনাল বর্মনের স্ত্রী।
স্থানীয়রা জানান, শ্যামলী বর্মন তার স্বামীকে নিয়ে ওই রাইস মিলে শ্রমিকের কাজ করতেন । একপর্যায়ে তিনি রাইস মিলের মালিক লাল্টুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এর পর থেকে তাদের স্বামী- স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে শুক্রবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৭ বছরের মেয়েকে নিয়ে মৃনাল গ্রামের বাড়ি নীলফামারীতে চলে যান।
সোমবার সকালে মিলের অফিস রুমে শ্যামলীর মরদেহ পড়ে থাকতে দেখে মালিক অন্যান্য কর্মচারীদের সাহায্যে মরদেহটি শ্যামলীর রুমে রেখে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ রাইস মিলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহিউদ্দিন জানান, ঘটনাটি আমার জানা নেই।

