Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নিখোঁজের তিন মাস পর সৌদি প্রবাসী উদ্ধার

News Tangail

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সখীপুরে তিন মাস নিখোঁজের পর সৌদি প্রবাসী মো. আক্কাস আলী (২৮) কে ঢাকার গুলশান-২ থেকে উদ্ধার করেছে ডিবি (পুলিশ দক্ষিন)।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমরি রায় (বিপিএম)। এসময় তিনি সাংবাদিকদের জানান, গত (২৫জুন) টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের মো. জাবেদ আলীর ছেলে সৌদি প্রবাসী মো. আক্কআস আলী তার নিজ বাসায় আসেন। পরে (২৬ জুন) সৌদি থেকে নিয়ে আশা বন্ধুর মালামাল দেওয়ার জন্য সখিপুর থেকে টাঙ্গাইল সদর তারটিয়া ভাতকুড়া গ্রামে তার বন্ধুকে মালামাল বুঝিয়া দেয়া হয়। মালামালা বুঝিয়ে দেওয়ার পড় থেকে তিনি নিখোঁজ হয়। (২৭জুন) এ ব্যাপারে ভিকটিমের বাবা টাঙ্গাইল মডেল থানায় জিডি করেন যার নং ১৩৪০।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, গত (২৮জুন) সৌদি প্রবাসির বিবাহ অনুষ্ঠানের ধার্য করা ছিল পরে নিখোঁজ আক্কাসের কোন সন্ধান না পেয়ে আক্কাসের বাবা বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন মামলা নং-১৩। গত (৯জুলাই) ৩৬৫/৩৪ ধারায় পেনাল কোড দায়ের করেন। ভিকটিমের নিখো৭জের বিষয়টি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় মামলাটি ঢাকা রেঞ্জ মনিটরিং সেলের আওতাভূক্ত হইলে ঢাকা রেঞ্জ এর ডিআইজি মামলাটি তদন্তভার ডিবির একজন দক্ষ কর্মকর্তা উপর তদন্ত করানোর জন্য টাঙ্গাইলে পুলিশ সুপারকে নির্দেশ দেন।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার ভিকটিম আক্কাস আলীর সঠিক অভিযান পরিচালনা করে ভিকটিম আক্কস আলীকে জীবিত অবস্থায় ঢাকা গুলশান-২ থেকে উদ্ধার করা হয়। ভিকটিম কে বর্তমানে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version