Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নির্মাণাধীন ভবণ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল শহরের আদালত পাড়া নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী গ্রামের মৃত আনছার আলীর ছেলে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, আদালত পাড়া নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় হঠাৎ করে নিচে মাটিতে পরে যায়। আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version