Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে নেশার টাকা না দেয়ায় দাদীকে কুপিয়ে হত্যা

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নেশার টাকা না দেয়ায় দাদীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মনজুর রহমান নামের এক যুবক। সে বাগানবাড়ী চৌরাস্তার মোনছের আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে রোববার(১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর মহিষমারা বাগানবাড়ী চৌরাস্তা এলাকায়।

এলাকাবাসী জানান, মাদক সেবনের টাকা না দেয়ায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দাদী শেফাতন বেওয়া(৯০)কে। বেলা ১২টার দিকে নাতী মনজুর রহমান (২০) দাদীর নিকট টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতেই ক্ষুব্ধ হয়ে মুন্জুর রহমান আনারস কাটার দা দিয়ে কুপিয়ে এবং গলা কেটে রক্তাক্ত করে। বৃদ্ধার চিৎকারে ছেলের বৌ রাহেলা দৌড়ে এলে ঘাতক মনজুর রহমান পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বৃদ্ধা শেফাতন বেওয়ার মৃ`ত্যু হয়।

সংবাদ পেয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, অভিযুক্ত মনজুর রহমানকে গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version