নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে নৌকার ভোট চাওয়ায় আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। আক্তার হোসেনের অভিযোগ, নৌকার পক্ষে ভোট চাওয়ায় সোহাগ হোসেন নামের এক দাদন ব্যবসায়ী তাকে হত্যার অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে আক্তার হোসেন বাদি হয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর থানায় সোহাগসহ তিন জনের নাম সাধারণ ডায়েরী করেছেন।
তারা হলেন, চর পাকুল্ল্যা গ্রামের মো. ফজলুল হকের ছেলে সোহাগ মিয়া, গোয়ালপাড়া গ্রামের মৃত আক্রম সরকারের ছেলে মো. নজরুল মিয়া, বিলবাথুয়াজানী গ্রামের মৃত রবি মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া।
অভিযোগ থেকে জানা যায়, গত ১১ ডিসেম্বর দাইন্যা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেনের পক্ষে আক্তার হোসেন দর্জিপাড়ার জেলে পাড়া এলাকায় নৌকার ভোট চাইতে যান। পরে ১৩ ডিসেম্বর রাতে দাইন্যা ইউনিয়নের শ্যামার ঘাট মোড় থেকে জাহাঙ্গীর মিয়া ও সোহাগ মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে করে আক্তার হোসেনকে তুলে নিয়ে ব্রীজের উপর যায়। সোহাগকে বাধা দিলে তিনি পিস্তল ঠেকিয়ে হুমকি দেন। নৌকায় ভোট চাওয়ার কারণে অকথ্য ভাষায় গালি গালাজও পারেন। পরবর্তীতে নৌকায় ভোট চাইতে মানা করেন। ভোট চাইলে ও এ বিষয়ে কাউকে জানালে এবং আইনের আশ্রয় নিলে প্রাণ নাশের হুমকি দেন। পরে আকুতি মিনতি করে সোহাগের কাছ থেকে ছাড়া পান আক্তার হোসেন।
এর আগেও সোহাগেও বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে সোহাগের সাথে যোগাযোগের চেষ্টা করে হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার এসআই মো. মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কাগজ এখনও হাতে পাইনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

